ফের কাশ্মীরে জঙ্গিহানা। শহিদ তিন জওয়ান৷

ফের জঙ্গিহানা কাশ্মীরে৷ এবারেও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হলো জঙ্গিহানা। আর সেই জঙ্গিহানাতেই শহিদ হয়েছেন তিনজন সিআরপিএফ জওয়ান৷

 

পুলওয়ামার পর ফের জঙ্গিহানার কবলে নিরাপত্তাবাহিনী। গতকাল বিকেলে হঠাৎই অনন্তনাগের বাসস্ট্যান্ডের চি গলির অক্সফোর্ড বিদ্যালয়ের নিকট জওয়ানদের ওপর হামলা চালায় জঙ্গিরা। জানা যায়, দুটি গাড়িতে করে জঙ্গিরা এসে হামলা চালায়, তাদের প্রত্যেকেরই মুখ বাঁধা ছিল। এরপরই সঙ্গে সঙ্গে ঘিরে ফের হয় সেই এলাকা। জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেন জওয়ানরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক জঙ্গির। কিন্তু প্রথমে জঙ্গিদের এলোপাথাড়ি হামলায় শহিদ হন তিন জওয়ান। এছাড়াও আহত হয়েছেন এক মহিলা এবং জম্মু কাশ্মীরের স্টেশন হাউজ অফিসার সহ আরও তিনজন। তাদের অনন্তনাগের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর, এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন আল – উমর – মুজাহিদিন৷ গত ১৪ ই ফেব্রুয়ারি এই অনন্তনাগ জেলারই পুলওয়ামাতে ঘটেছিল সেই ভয়াবহ জঙ্গিহামা। এরপর ফের সেই অনন্তনাগেই নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালালো জঙ্গিরা। এই দুটি ঘটনাতেই দায় স্বীকার করেছে দুই পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর