উত্তেজনা অব্যাহত রাজ্যে। জুনিয়র ডাক্তাদের ওপর হামলার অভিযোগে শেষ কয়েকদিন ধরে উত্তাল হয়ে রয়েছে এনআরএস হাসপাতাল চত্বর৷ জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে এই দাবীতে ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা, সঙ্গে রয়েছেন সিনিয়র ডাক্তাররাও৷
এমতাবস্থায় এনআরএস এর বিভিন্ন বিভাগ রীতিমতো অচল হয়ে রয়েছে৷ গতকাল সারাদিনই চলেছে চিকিৎসকদের আউটডোরে কর্মবিরতি। এরপর আরও কাউকে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে৷ এতেই এবারে ধৈর্য হারিয়েছেন রোগীর আত্মীয়রা। আজ সকালেই তাঁরা একত্রিত ভাবে পথ অবরোধ করেন এনআরএস এর সামনের এজেসি বোস রোড৷






