এবারে এনআরএস এর সামনে পথ অবরোধে বসলেন রোগীদের আত্মীয়রা৷

উত্তেজনা অব্যাহত রাজ্যে। জুনিয়র ডাক্তাদের ওপর হামলার অভিযোগে শেষ কয়েকদিন ধরে উত্তাল হয়ে রয়েছে এনআরএস হাসপাতাল চত্বর৷ জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে এই দাবীতে ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা, সঙ্গে রয়েছেন সিনিয়র ডাক্তাররাও৷

এমতাবস্থায় এনআরএস এর বিভিন্ন বিভাগ রীতিমতো অচল হয়ে রয়েছে৷ গতকাল সারাদিনই চলেছে চিকিৎসকদের আউটডোরে কর্মবিরতি। এরপর আরও কাউকে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে৷ এতেই এবারে ধৈর্য হারিয়েছেন রোগীর আত্মীয়রা। আজ সকালেই তাঁরা একত্রিত ভাবে পথ অবরোধ করেন এনআরএস এর সামনের এজেসি বোস রোড৷

 

অফিস টাইমে এই অবরোধের জেরে সমস্যায় পরেছেন নিত্য যাত্রীরা৷ যাদের মধ্যে রয়েছেন স্কুল, কলেজের ছাত্র এবং বিভিন্ন অফিস কর্মচারীরা৷ পুলিশ বাহিনী পৌঁছে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করলেও বিক্ষোভকারীরা তা শুনছেননা বলে খবর। তাদের দাবী যে, তাদের আগে ভেতরে থাকা তাদের আত্মীয় রোগীদের কাছে যেতে দিতে হবে। দেখতে দিতে হবে যে রোগীরা কেমন আছেন৷ পুলিশের পক্ষ থেকে এবিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও বিক্ষোভকারীরা তা মানছেননা বলেই খবর।

রোগীদের পরিবারদের বক্তব্য যে, এমন পরিস্থিতিতে এখনও প্রশাসন চুপ কেনো? অবিলম্বে এই ঘটনায় তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবী করেছেন৷ সঙ্গে তারা এও জানিয়েছেন যে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তারা সম্মান করেন, তা নিয়ে কোনো আপত্তি নেই বিক্ষোভকারীদের। তাদের চাহিদা এটাই যে তাদের যেন ভেতরে ভর্তি থাকা তাদের আত্মীয় রোগীদের নিকট যেতে দেওয়া হয়৷ এই ঘটনায় প্রশাসন এবং মুখ্যমন্ত্রী ভূমিকা নিয়েপ প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা৷ এই সমস্যা সমাধানে তারা এখনই ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর উপস্থিতি চাইছেন৷ যদিও শেষ পাওয়া খবরে সেই অবরোধ উঠিয়েছেন পুলিশ কর্মীরা ৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর