পুলিশের সম্মুখেই ফের এনআরএস জুনিয়র ডাক্তারদের ওপর হামলা বহিরাগতদের৷

এনআরএস কান্ডে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ কর্মসূচী অব্যাহত৷ জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জিকে মারধরের প্রতিবাদও আজও এনআরএস হাসপাতালে অবস্থান বিক্ষোভ করছেন বাকী জুনিয়র ডাক্তাররা। সেই স্থানেই আজ হঠাৎ হামলা চালালো বহিরাগত কিছু দুষ্কৃতিরা৷

 

আজ জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভের দরুন এনআরএস হাসপাতালের সবকটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রোগীদের আত্মীয়দের অনুরোধে খোলা হয় এমারজেন্সির একটি পাল্লা৷ সেই গেট দিয়েই আজ হঠাৎই হকি স্টিক নিয়ে পুলিশের সামনেই হাসপাতালে প্রবেশ করে কিছু দুষ্কৃতি। এরপর তারা হামলা চালায় জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভে৷ এমনকি হাসপাতালে ভাঙচুরও করেন তারা৷

এই বহিরাগত দুষ্কৃতিরা কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ আর পুলিশের সামনে দিয়েই তারা হকি স্টিক হাতে কি করে হাসপাতালে ঢুকলো তা নিয়েও উঠছে প্রশ্ন৷ জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাদের উত্তেজিত করতেই ওই বহিরাগতরা হাসপাতালে এসেছিল, বহিরাগতদের হামলায় উত্তেজিত হয়ে জুনিয়র ডাক্তাররা মারমুখী হলেই তা নিয়ে ডাক্তারদের কাঠগড়ায় তোলা হতো।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment