নবান্নের আহ্বানে সাড়া দিলেননা জুনিয়র ডাক্তাররা।

এনআরএস কান্ডকে কেন্দ্র করে রাজ্যজুড় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত৷ যার ফলে চিকিৎসা ব্যবস্থা উঠেছে লাটে। এরপরই মুখ্যমন্ত্রী এসএসকেএম -এ গিয়ে ৪ ঘন্টার মধ্যে ডাক্তারদের কাজে যোগ দেওয়ার হুমকি দিলে এবং তাদের বহিরাগত বলে তকমা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ডাক্তারদের গণইস্তফার হিড়িক পরে যায় রাজ্য জুড়ে। সরকারি হাসপাতালগুলো পরে থাকে বিনা চিকিৎসকে। এমতাবস্থায় চাপের মুখেই কিছুটা সুর নরম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

এনআরএস কান্ডে এবখ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কি করণীয় তা নিয়ে আলোচনা করতে আজই বিশিষ্ট কিছু চিকিৎসকদের যথা – অলকেন্দু ঘোষ, সুকুমার মুখোপাধ্যায়, অভিজিৎ চৌধুরী এবং এম এল সাহা-কে নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন সেই বিশিষ্ট চিকিৎসকেরা৷ এরপরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর আহ্বান যায় এনআরএস এর বিক্ষোভকারী ডাক্তারদের নিকট৷

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান নিয়ে এনআরএস এ পৌঁছান স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। সেখানে গিয়ে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পরেন তিনি। জুনিয়র ডাক্তাররা ফিরিয়ে দেন মুখ্যমন্ত্রী আহ্বান। এবং জানান যে, এখনই আলোচনায় বসা হবে না। আলোচনায় বসার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিকট কিছু দাবী পেশ করেছেন জুনিয়র ডাক্তাররা। প্রথমত, মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের বহিরাগত বলেছেন এবং বলেছেন যে তারা পদবী দেখে চিকিৎসা করেন, সেই বক্তব্যের দরুন এনআরএস-এ খোদ মুখ্যমন্ত্রীকে এসে ক্ষমা চাইতে হবে জুনিয়র ডাক্তারদের নিকট৷ প্রত্যাহার করতে হবে সেই সমস্ত অসম্মানজনক মন্তব্য। এছাড়াও আহত পরিবহ মুখার্জিকে দেখতে যেতে হবে। মুখ্যমন্ত্রী তাদের এই শর্তগুলো মানলে তবেই জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন নতুবা নয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর