কলকাতার উষ্ণতম দিন ছিল আজকে। ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা এবং অতিরিক্ত আর্দ্রতা শহরবাসীকে নাজেহাল করে তুলেছিল। কিন্তু অবশেষে এই উষ্ণতম দিনের শেষে এবারে কলকাতাতে ধেয়ে আসছে কালবৈশাখী।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আর কিছুক্ষণের মধ্যেই উত্তর ২৪ পরগনা এবং উত্তর কলকাতার কিছু স্থানে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগ থাকবে এই ঝড়ের। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। স্থানীয়ভাবে মেঘ জমেই এই কালবৈশাখীর উৎপত্তি বলে জানা গিয়েছে।
এই কালবৈশাখী শহরবাসীদের সাময়িক স্বস্তি দিলেও, অসহনীয় আবহাওয়া আরও ২-৩ দিন এভাবেই বজায় থাকতে পারে বলে আবহাওয়াবিদদের আশঙ্কা। আজই স্বাভাবিকের তুলোনায় প্রায় ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা ছিল কলকাতাতে। এরপর সেই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর৷