আজও নবান্নে যাচ্ছেননা এনআরএস এর জুনিয়র ডাক্তাররা।

এনআরএস কান্ডের জেরে রাজ্য জুড়ে লাটে উঠেছে চিকিৎসা পরিষেবা। চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সঙ্গে গণইস্তফা৷ এমতাবস্থায় কিছুটা চাপে পরেই গতকাল মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠিয়েছিলেন নবান্নে আলোচনা করে সমস্যার সমাধান সূত্র বের করার জন্য। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনায় বসতে নারাজ জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকটি শর্ত দেন এবং জানান যে শর্ত পূরণ না হলে কোনো আলোচনায় বসবেননা তারা। এরপর আজও বিকেলে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের নবান্নে ডেকে পাঠালে শুরু  জল্পনা।

আজ এনআরএস এর বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে সেখানে গিয়েই আলোচনা সারেন IMA এর কর্তারা। তাদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সব মিটিয়ে নিতে। এরপরই আলাদাভাবে বৈঠকে বসেন এনআরএস এর জুনিয়র ডাক্তারদের জেনারেল বডির সদস্যরা। সেখানেই তারা এই সিদ্ধান্ত নেন যে৷, আজও তাঁরা নবান্নে যাবেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে।

 

জুনিয়র ডাক্তারদের দাবী যে, মুখ্যমন্ত্রীকে স্বয়ং আসতে হবে তাদের নিকট৷ এবং তাঁর পূর্বের বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে জুনিয়র ডাক্তারদের কাছে ৷ তবেই আলোচনার পথে আসবেন এনআরএস এর জুনিয়র ডাক্তারেরা৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর