সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবীকে ভুয়ো বলে অভিযোগ এনআরএস এর জুনিয়র ডাক্তারদের।

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই মাঝে উঠে যান জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল এসেছে এই বলে। কিছুক্ষণ বাদেই তিনি ফিরে এসে বলেন যে জুনিয়র ডাক্তারদের ৫ জনের একটি প্রতিনিধি দল এসেছিল নবান্নে৷

 

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এনআরএস এর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাদের বক্তব্য যে, নবান্নে জুনিয়র ডাক্তারদের কোনো প্রতিনিধি দল যাননি। আর মুখ্যমন্ত্রী যদি সঠিক দাবী করে থাকেন তবে তাদের নাম বলুক।

এছাড়াও জুনিয়র ডাক্তাররা আরও বলেন যে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব যে জুনিয়র ডাক্তারদের ন্যায্য দাবী মেনে নেওয়ার কথা বলেছেন তাও সম্পূর্ণ ভুল। এখনও অবধি এনআরএস এর জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা পর্যন্ত বলেননি মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করার কথা বলেছে তাও সঠিক নয় বলে বক্তব্য জুনিয়র ডাক্তারদের। তাঁরা জানান যে মুখ্যমন্ত্রী সত্যিই কথা বলতে চাইলে এনআরএস এ আসতেন। অতএব আন্দোলন আরও জারি রাখার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা।

RELATED Articles

Leave a Comment