বেশ কড়া সাংসদ (MP) তিনি। রাজনীতিতে নবাগত হয়েও বিরোধীদলকে কটাক্ষ করতে তার জুড়ি মেলা ভার। তিনি তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর রাজনৈতিক গুরু। আর মুখ্যমন্ত্রীর মতোই তিনিও কেন্দ্রীয় দলকে আক্রমণ বেশ ভালই দক্ষ সেটা তিনি বারবারই বুঝিয়েছেন। সম্প্রতি নিজের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সংসদ নুসরত। যেখানে তাকে পরোক্ষ ভাবে পদ্ম শিবিরকে (BJP) কটাক্ষ করতে দেখা গেছে।
একটি পুরনো সাক্ষাৎকারের(interview) ভিডিও শেয়ার করেছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী। উক্ত ভিডিওতে(video) তাঁকে বলতে শোনা যায়, “ভগবানের নামে স্লোগান দেওয়ায় কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি জয় শ্রী রাম’ গলা জড়িয়ে বলুন, গলা টিপে নয়।” সামনেই একুশের দ্বৈরথ। বাংলার মসনদে বসতে মরিয়া দুপক্ষই। বাংলাকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে শাসক-বিরোধী দুই দলই। কিন্তু মসনদ দখল করবে কি তা সময়ই বলবে। কিন্তু তার আগে বিরোধীদের একটুও মাথাচাড়া দিতে রাজি নয় শাসক শিবির।
তাই কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) তো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে তোপ দেগে চলেছেন সাংসদ অভিনেত্রী। এবার নিজের এই পুরনো ভিডিওটি শেয়ার করেছেন নুসরত।
এক ব্যক্তি নুসরতের এই ভিডিওটি টুইট করেছেন। সেই ভিডিওই রিটুইট করেছেন অভিনেত্রী। আর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নাম না করে ফের যে কেন্দ্রীয় শাসক দলকে কটাক্ষ করেছেন তিনি তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক বিতর্কিত ভাষনকে হাতিয়ার করে এবার সোচ্চার হয়েছেন নুসরত।






