নিজে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ভলান্টিয়ার সৈনিক, আর তাঁর ছেলেই কি না আল কায়দা জঙ্গি, এমনটা কিছুতেই মানতে পারছেন না ডোমকল থেকে জঙ্গি সন্দেহে ধৃত আল মামুন কামালের বাবা। শনিবার ভোরে মামুনের বাড়ি তল্লাশি চালায় এনআইএ-এর দল। উদ্ধার করা হয় বেশ কিছু জরুরি নথিপত্র। এখনও কিছু কাগজপত্র বাড়িতেই পড়ে রয়েছে। সেদিনই বাড়ি থেকে গ্রেফতার করা মামুনকে। সোমবারের বিমানে মামুন-সহ আরও ৮-জন ধৃত জঙ্গিকে দিল্লি পাঠানো হয়।
কিন্তু তাঁর ছেলে যে সত্যিই আল কায়দা জঙ্গি তা মানতে নারাজ মামুনের বাবা। মুর্শিদাবাদের ডোমকলের নওদাপাড়ার বাড়িতে বসে এই প্রসঙ্গে তিনি বলেন, “মুসলমানদের আসল ইমান তো দেশপ্রেম। আমার রক্তে গড়া সন্তান কখনও দেশদ্রোহী হতে পারে না।“ তবে ছেলে যদি জঙ্গি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার শাস্তি পাওনা, এমনটাও স্পষ্ট জানিয়ে দেন তিনি। কিন্তু অন্যায়ভাবে তার ছেলেকে যেন ফাঁসানো না হয়। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই হওয়া দরকার।
এদিকে গোয়েন্দারা বেশ কিছু মাদ্রাসার চাঁদা তোলার রসিদ পেয়েছেন যা থেকে তাদের সন্দেহ এইসব রসিদই নাকি জঙ্গি কার্যকলাপের প্রমাণ। এই চাঁদা তুলেই করা হত বিভিন্ন জঙ্গি কার্যকলাপ। স্থানীয় লোকজনদের দাবী, এইসব রসিদের সাহায্যে শুধু এলাকায় নয়, কেরল থেকেও মাদ্রাসা মসজিদের জন্য চাঁদা তোলা হত। তারাও অনেকবার চাঁদা দিয়েছেন। মামুনের বাড়ির পাশেই রয়েছে একটি নির্মীয়মাণ মসজিদ এবং কোরান শিক্ষার জন্য মাদ্রাসা।
মামুনের বাড়ি পৌঁছে দেখা গেল বাড়ির পুরনো ঘরের পাশেই নির্মিত হচ্ছে নতুন পাকা বাড়ি। এ নিয়েও অনেকের মনে প্রশ্ন উঠেছে। তবে কেউ মুখ খোলার আগেই মামুনের পরিবারের দাবী তাদের ছেলে খুবই কর্মঠ। কেরলে রাজমিস্ত্রির কাজ করত, কখনও আবার গাড়িও চালাত। এসব তার পরিশ্রমের টাকাতেই হয়েছে।
শনিবার ভোরে গ্রেফতার হওয়ার আগে মামুন তার আগেরদিন শুক্রবার সন্ধ্যায় পাঁচ-ছ’জন যুবককে নিয়ে গোপন আলোচনা করেছে বলেও জানা যায়। এই বিষয় নিয়ে তার স্ত্রীকে প্রশ্ন করা হলে আসুয়ারা বিবি জানান তারা ধর্মীয় আলোচনা করার জন্যই এসেছিল। কিন্তু তারা আদতে কি নিয়ে কথা বলেছে বা কারা কারা এসেছিল, কখন ফিরে গিয়েছে, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। ওই আলোচনায় মামুন কখনই মহিলাদের থাকতে দিতেন না।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!