ফের বিশ্বমঞ্চে সমাদৃত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুধুমাত্র ভারতবর্ষ (India) নয় ভারতের বাইরেও যে তিনি সমান জনপ্রিয় তা ফের একবার প্রমান হলো। এই বছর অর্থাৎ ২০২০ সালে টাইম ম্যাগাজিন (TIME Magazine) প্রকাশিত বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে দেশের একাধিক বড় ঘটনা বা সংস্কার যেটুকুই হয়েছে তা নরেন্দ্র মোদী সরকারের আমলেই ঘটেছে। সে কাশ্মীরে ৩৭০ ধারা রদ হোক, জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা কিংবা রাম মন্দিরের শিলান্যাস-সবই সম্ভব হয়েছে মোদী জমানায়। টাইম ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে, অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন ভারতে কিন্তু মোদী আমলে মনে হয়েছে আর কেউ যেন তাঁর ধারে কাছে নেই।
তবে শুধুমাত্র নরেন্দ্র মোদীই নয় ভারত থেকে জায়গা পেয়েছেন আরও বেশ কয়েকজন ব্যক্তিত্ব। টাইম নিবেদিত এই ১০০ প্রভাবশালীদের তালিকায় রয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann khurrana)। অ্যালফ্যাবেট ও গুগল সিইও সুন্দর পিচাই(Sundar Pichai)!
তবে আশ্চর্যজনকভাবে এবং সবাইকে বিস্মিত করে দিয়ে ২০২০ সালে সিএএ নিয়ে প্রবল হইচই হয়েছে দেশে। দিল্লির শাহিনবাগের সেই আন্দোলনের মুখ বিলকিস বানুও (Bilkis Bano) প্রধানমন্ত্রীর সঙ্গে জায়গা করে নিয়েছেন টাইম-এর তালিকায়।
প্রধানত বিশ্বের ক্ষমতাশীল এবং জনপ্রিয় মুখেরাই জায়গা পান টাইম-এর ১০০ জনের তালিকায়। টাইম-এর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রয়েছেন, রাজনৈতিক নেতা, উদ্যাগপতি, সমাজকর্মী, শিক্ষাবিদ, অভিনেতা-সহ একাধিক ক্ষেত্রের মানুষজন। তাঁর ধারে কাছে নেই।





