বর্ষসেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলেন গুরপ্রীত সিং সান্ধু

২০১৯-২০ মরশুমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন ভারতের ‘গ্রেট ওয়াল’ গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।

সম্মানিত হয়ে তিনি জানান, “আমার সর্বদাই ইচ্ছা ছিল এমন একটি জায়গায় পৌছানোর এবং এই পুরষ্কারের দিকেই আমার নজর ছিল। এআইএফএফ এবং যারা আমায় সাহায্য ও সমর্থন করেছে এই জায়গায় আসার জন্য, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে তাদের ঘরে মহামূল্যবান ড্র, গত আইএসএল-এ ১১টি ক্লিনশিট এবং গোল্ডেন গ্লাভস পুরষ্কার জেতা কখনই হত না আমার দল আমার পাশে না থাকলে।”

এদিকে বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছেন মিডফিল্ডার সঞ্জু যাদব বাগ। এই সম্মান পেয়ে তিনি জানিয়েছেন, “ব্যক্তিগত স্তরে, এই সম্মান আমার কাছে অনেক বড় একটি ধাপ। এই পুরষ্কার একটি প্রমাণ গত কয়েক বছরে আমার দীর্ঘ পরিশ্রম আজ সফলতা পেল। আমি ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সুযোগ দিয়ে আমাদের উন্নতির জন্য বাড়িয়ে তুলেছে।”

আরও অন্যান্য খবর