মধ্যরাতে মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসীকে হেনস্তার জন্য গ্রেফতার সাত যুবক।

বেশি রাতে যে এখনও মহিলাদের জন্য নিরাপদ নয় শহর কলকাতা এদিন ফের একবার তারই প্রমাণ মিলল। এবারে মধ্যরাতে হেনস্তা করা হলো মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্তকে

ঊষসীর ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে গতকাল রাত ১২ টার কিছু আগে উবের ক্যাব করে জে ডব্লু ম্যারিনেট থেকে নিজের বাড়ি ফিরছিলেন ঊষসী। সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী বন্ধুরাও। হঠাৎই তাদের গাড়িতে এসে ধাক্কা মারে একটি বাইক। এরপরই ছয় সাতটি বাইকের মোট ১৫ জন যুবক এসে আটকায় তাদের গাড়িটিকে। দরজা ভাঙার চেষ্টা চালায় তারা। এমনকি ড্রাইভারকে ধরেও মারধর করে। এরপর ঊষসীরা নিকটবর্তী ময়দান থানার এক অফিসারকে ডেকে নিয়ে এলে সেই দুষ্কৃতি ক্যাবের ড্রাইভারকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। যদিও এরপরও সেই যুবকরা ঊষসীদের বাড়ি পর্যন্ত তাদের গাড়ির পিছু নিয়েছিল বলে জানিয়েছেন ঊষসী৷

 

এই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের ভূমিকা নিয়ে। ঊষসীর অভিযোগ, তিনি চারুমার্কেট থানায় এর বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলেও প্রথমে সেখানকার পুলিশকর্মীরা অভিযোগ নিতে চাননি। কিন্তু শেষে সোশ্যাল মিডিয়ার ভয়ে পুলিশকর্মীরা সেই অভিযোগ গ্রহণ করে বলে জানান ঊষসী সেনগুপ্ত। যদিও এরপর রাতেই এই ঘটনায় সাত জন যুবকে আটক করে পুলিশ৷ এই সাতজন অভিযুক্তরা হলেন শেখ রোহিত, ইমরান আলি, শেখ সাবির আলি, শেখ আতিফ, শেখ ওয়াসিম, ফরদিন খান এবং শেখ গনি৷ এই ঘটনায় আরও একবার রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে।

আরও অন্যান্য খবর