” হয়তো এটাই তোমায় পাঠানো আমার শেষ ছবি”, শহিদ জওয়ানের বার্তা হোয়াটসঅ্যাপে৷

গত ১৭ জুন জম্মু কাশ্মীরের অন্তননাগে সন্ত্রাসবাদীদের সঙ্গে ভারতীয় জওয়ানদের গুলির লড়াইয়ে শহিদ হয়েছিলেন এক মেজর৷ ৩২ বছর বয়সী বীর এই সেনা মেজরের নাম মেজর কেতন শর্মা৷

 

সম্প্রতি এই জওয়ানের তাঁর স্ত্রী র জন্য লেখা শেষ হোয়াটসঅ্যাপ বার্তাটি সকলের সামনে এসেছে, যা চোখে জল এনে দেয়। উত্তরপ্রদেশের মেরঠেতে থাকা ৩২ বছর বয়সী মেজর কেতন শর্মা ১৭ ই জুন কাশ্মীরের অনন্তনাগে সেনা – জঙ্গি গুলির লড়াইয়ে গুরুতর আহত হন৷ এই অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি বুঝে যান যে জীবন যুদ্ধে এবারে হয়তো তাকে হেরেই যেতে হবে।

এরপরই স্ত্রী র নিকট নিজের একটি ছবি পাঠিয়ে তিনি লেখেন, “হয়তো এটাই তোমায় পাঠানো আমার শেষ ছবি।” এরপর হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শহিদ মেজর কেতন শর্মা৷ গত মঙ্গলবার শহিদ মেজর কেতন শর্মার মরদেহের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দিল্লিতে৷ তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর