১ কোটি টাকা কাটমানি খাওয়ার অপরাধে গ্রেফতার তৃণমূল নেতা।

এবারে কাটমানি খাওয়ার অপরাধে গ্রেফতার করা হলো এক তৃণমূল নেতাকে৷ সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ার দিয়েছিকেন কাটমানি খাওয়া নেতাদের৷ বলেছিলেন কাটমানি যারা খেয়েছেন তাদের সেই কাটমানি ফিরিয়ে দিতে। এভাবে সরকারি প্রকল্প থেকে আর কাটমানি খাওয়া যাবেনা৷ কেউ খেলেই তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা৷

 

সেই বার্তার রেশ কাটতে না কাটতেই এবারে কাটমানি খাওয়ার অপরাধে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা৷ সুকেশ যাদব নামে এই তৃণমূল নেতা একদা মালদার রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তণ প্রধাণ ছিলেন৷ সুকেশ যাদবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্মল বাংলা মিশনের শৌচালয় তৈরীর টাকা নয় ছয় করার এবং প্রাক কোটি টাকা কাটমানি খাওয়ার।

যদিও গ্রেফতারির পর নিজের মুখ খোলেন সুকেশ যাদব। তার বক্তব্য এই টাকা তিনি একা নয় সরকারি আমলারাও খেয়েছেন৷

আরও অন্যান্য খবর