” কেনো মুসলিমদের শাস্তি দেওয়া হবেনা? ” মুখ্যমন্ত্রীকে চিঠি কলকাতার মুসলিমদের একাংশর৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণ অভিযোগ নয়া কিছু নয়। বিরোধীরা বারবারই অভিযোগ জানিয়ে এসেছেন যে, ভোট ব্যাঙ্কের স্বার্থে মুসলিম তোষণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই তোষণ বন্ধ করে অপরাধি মুসলিমদেরও একই শাস্তির দাবী জানালো কলকাতার কিছু মুসলিমরাই।

ইতিমধ্যেই কলকাতার মুসলিমদের একাংশের তরফ হতে একটি পত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে মূলত দুটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এক এনআরএস কান্ড, দুই ঊষসী সেনগুপ্তকে হেনস্তার কান্ড। এই দুই কান্ডেই জড়িত ছিল সংখ্যা লঘু সম্প্রাদায়ের মানুষ। আর এই দুই কান্ডেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।

 

আর তাই মুসলিমদের তোষণ বন্ধ করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী পত্র পাঠালেন খোদ কলকাতারই মুসলিম সমাজের একাংশ। তারা লিখেছেন যে, তাঁরা গত কয়েকদশক ধরে এই কলকাতায় বাস করছেন। উপরোক্ত দুটি ঘটনাতেই তারা লজ্জিত৷ তাই এসব রুখতে মুখ্যমন্ত্রী নিকট তাদের দুটি আবেদন।

প্রথমত, কোনো ঘটনায় মুসলিমরা জড়িত থাকলেই যেনো ছাড় না দেওয়া হয়। অভিযুক্তদের যেন কঠিন শাস্তি দেওয়া হয়। যাতে রাজ্য বাসীর কাছে এই বার্তা যায় যে কোনো বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিদের ছাড় দেওয়া হচ্ছেনা।

দ্বিতীয়ত, বাংলার মুসলিম যুবকদের রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে অবগত করা৷ এটি সময় সাপেক্ষ হলেও পত্র প্রেরকদের বিশ্বাস যে এমনটি করলে তা কাজে দেবে।

আরও অন্যান্য খবর