অবশেষে দক্ষিণবঙ্গের অভিমুখে বর্ষা। জানালো আবহাওয়া দপ্তর।

তীব্র অস্বস্তিকর গরমে দক্ষিণবঙ্গবাসী যখন নাজেহাল তখন সেই দক্ষিণবঙ্গবাসীদের জন্য আবহাওয়া দপ্তর নিয়ে এলো সুখবর। অবশেষে নিন্মচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে আগমন ঘটতে চলেছে বর্ষার।

 

গত রবিবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণে এখনও দেখা মেলেনি বর্ষার। এমতাবস্থায় দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে বঙ্গোপসাগরে উৎপন্ন এক নিন্মচাপের অক্ষরেখা বিস্তৃত হয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। আর এই অক্ষরেখার হাত ধরেই এবারে দক্ষিণে আসতে চলেছে বর্ষা। জানা যাচ্ছে যে আগামী ৭২ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে বর্ষা। তবে স্বাভাবিক সময়ের তুলনায় এবারে দেরীতেই প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু।

যদিও নিন্মচাপ অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে চলছে বৃষ্টিপাত। গতকালও জারি ছিল এই বৃষ্টি। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আজও বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দুই ২৪ পরগনায়। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি ছাড়া আর কিছুই পাবেননা দক্ষিণবঙ্গবাসী। কিন্তু একবার বর্ষা প্রবেশ করলেই হয়তো সেই অস্বস্তিকর গরমটা কিছুটা কমে স্বস্তির আবহাওয়া আসবে দক্ষিণবঙ্গে। আপাতত সেদিকেই তাকিয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

আরও অন্যান্য খবর