দুই মাথা সাপ নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে ঘরে, দেখুন ভাইরাল ভিডিও

সাপ নিয়ে কমবেশি আমরা সকলেই ভয় পাই বা দূরেই থাকি। তবে একসময় বেশকিছু সাপের ভাইরাল ভিডিও দেখা যায় যেগুলো দেখে তাজ্জব হয়ে যান নেটিজেনরা। কখনো আমরা দেখতে পাই অদ্ভুত রঙের সাপ আবার কখনো বা কোনো সাপের দুটি মাথা!

হ্যাঁ দুই মাথা সাপ এখন বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে যার মধ্যে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমেরিকার নর্থ ক্যারোলিনা তে দুই মাথা বিশিষ্ট সাপ ঘরের মধ্যে চলে বেড়াচ্ছে।এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

আমেরিকান নর্থ ক্যারোলিনার বাসিন্দা জেনি উইলসন জানিয়েছেন, তিনি হঠাৎই দেখতে পান তার ঘরে এই দুই মাথা বিশিষ্ট সাপটি ঘুরে বেড়াচ্ছে। তিনি প্রথমে খুব ভয় পেয়ে গেলেও সাপটিকে কোনরকম আঘাত করেন নি। এরপর সাপটির থেকে নিরাপদ দূরত্বে গিয়ে তিনি জামাইকে ফোন করেন।

এরপরই তিনি সেই সাপটি একটি ভিডিও করেন নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং তারপরে সাপটিকে সাবধানে একটি জারে ভরে ফেলেন। সবচেয়ে বেশী বড় ছিলনা।

এরপর যখন জেনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তখন তিনি সেখানে ক্যাপশনের সাপটির নাম দিয়েছেন ডাবল ট্রাবল। এরপর কাটাওবা সায়েন্স সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এই সাপটি দিয়ে দেওয়া হয়।

কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে এই বিরল সাপটিকে স্কুলপড়ুয়াদের দেখানো হবে। বিজ্ঞান সংস্থার তরফ থেকে জানা গিয়েছে সাপটির নাম ব্যাট স্নেক এবং এর বয়স চার মাস।এটি কোনোভাবেই বিষধর সাপ নয় তাই ভয় পাওয়ার কোন কারণ নেই। কোনভাবেই সাপটি ওই গৃহস্থের ঘরে ঢুকে গিয়েছিল তবে তার থেকে বিপদ ওর কোনো আশঙ্কা ছিল না।

সাধারণত দুই মাথা বিশিষ্ট সাপ বেশিদিন বাঁচে না কারণ এদের শরীর এক হলেও এদের দুটি মাথা সম্পূর্ণ ভিন্ন ভাবে কাজ করে। একজন ডান দিকে যেতে চাইলে একজন বাঁ দিকে যেতে চাইবে। এর ফলে তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায় কিন্তু শরীর এক হওয়ার ঘটনাটি পুরো তালগোল পাকিয়ে যায়। এর ফলে এটা বেশিদিন বেঁচে থাকতে পারে না পৃথিবীর বুকে।

RELATED Articles

Leave a Comment