বিদেশী ব্রিগেডকে জোরদার করতে এবার তারকা ইংরেজ মিডফিল্ডার অ্যান্ড্রু সুরমানকে অফার করল ইস্টবেঙ্গল এফসি।
গত বছর বোর্নমাউথ অবনমনে পড়ে চ্যাম্পিয়নশিপে নেমে গেলে একাধিক খেলোয়াড়কে ছাটাই করে দেওয়া হয়, যার মধ্যে রয়েছেন সুরম্যান। ফলে বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবেই রয়েছেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচ সিটি এবং এএফসি বোর্নমাউথের হয়ে খেলেছেন সুরম্যান। এছাড়াও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও সাউদাম্পটনের হয়ে খেলেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪৪টি ম্যাচ খেলেছেন তিনি।





