ই-যানে ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সাহায্যের ঘোষণা মোদি সরকারের।

দেশ জুড়ে ঊর্ধ্বামুখী ডিজেল পেট্রোলের দাম, সঙ্গে রয়েছে বায়ুদূষনও। এমতাবস্থায় ইলেকট্রনিক যানের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মোদী সরকার৷ টার্গেট নেওয়া হয়েছে দেশ জুড়ে ২০৩০ এর মধ্যে পুরোদমে চলু করা হবে ই-যান৷ ২০২৩ এবং ২০১৫ সালের মধ্যে টার্গেট নেওয়া হয়েছে তিন চাকা এবং দু চাকার ই-যান চলাচলের৷ আর তাই সেবিষয়ে দেশবাসীর উৎসাহ বাড়াতে এবারে নয়া পরিকল্পনা মোদী সরকারের।

 

ইতিমধ্যেই পেশ করা হয়েছে কেন্দ্রীয় মোটরযান আইনের সংশোধনী খসড়া। সেখানে স্পষ্ট ভাবে লেখা হয়েছে যে, ই -যান ক্রয় করলে রেজিস্ট্রেশন বিনামূল্যে করা হবে৷ শুধু তাই নয় রেজিস্ট্রেশন পুনর্নবীকরণেও লাগবেনা ফি৷ ফলস্বরূপ কিছুটা হলেও সাশ্রয় হবে দেশের নাগরিকদের। বলা বাহুল্য ই-যান ক্রয়ের উৎসাহ দিতেই মোদী সরকারের এহেন পদক্ষেপ।

ইতিমধ্যেই বিভিন্ন শহরের চালু হয়েছে ই – বাস এবং তিন চাকার যানও৷ তবে সমস্যা হলে চার্জিং পয়েন্ট নিয়ে৷ এখনও কোনো শহরেই পর্যাপ্ত পরিমাণে নেই চার্জিং পয়েন্ট। আর প্রতিটি পেট্রোল পাম্পে চার্জিং পয়েন্ট না থাকলে ই-যানের সংখ্যা বাড়ানো মুশকিল হবে বলে অনেকের আশঙ্কা।

আরও অন্যান্য খবর