নয়া মিডফিল্ডার সবুজ মেরুনে। জেনে নিন তাঁর সম্বন্ধে।

নয়া মরশুমে দল গোছানোর কাজে ভালো মতোই নেমে পরেছে মোহনবাগা৷ এবারে সবুজ মেরুন কর্তারা সই করিয়ে নিলেন মণিপুরের এক মিডফিল্ডার ইমরান খানকে। বছর ২৫ এর এই মিডফিল্ডার খেলেন লেফট উইঙ্গার এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে।

 

ইমরান খান ইতিমধ্যেই পরিচিত কলকাতা ফুটবলের সঙ্গে। এর পূর্বে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন মহামেডান স্পোর্টিং এর হয়ে। ২০১৭ – ২০১৮ এর মরশুমে তিনি ছিলেন আই লিগের এক দ্বিতীয় ডিভিশনের দলে। এরপর ২০১৮ এর মরশুমে তিনি আইএসএল এর দল এফসি গোয়া তে গেলেও সেখানে একটিও ম্যাচ খেলেননি তিনি। তবে ২০১৯ এই তিনি গোকুলামের হয়ে লোনে খেলেছিলেন একটি মাত্র ম্যাচ৷

এরপরই এবারে নয়া মরশুমে ইমরান খানকে সই করিয়ে নিলো কলকাতার সবুজ মেরুন। এছাড়াও গত মরশুমে ডার্বিতে ভালো পারফরম্যান্সের দরুন মোহনবাগান ধরে রাখলো শেখ ফৈয়াজ-কেও।

আরও অন্যান্য খবর