এবারে সিভিক ভলেন্টিয়ার গোয়েন্দা বিভাগেও৷

এবারে রাজ্যের গোয়েন্দা বিভাগেও নিয়োগ করা হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার। এমনতেই রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে অভিযোগের শেষ নেই, তার মাঝেই ফের গোয়েন্দা বিভাগের দায়িত্বে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের কথা ঘোষণা করে রীতিমতো বিতর্কে রাজ্য সরকার।

 

সূত্রের খবর, কোনো নতুন নিয়োগ নয়। বরং পুরনো সিভিক ভলেন্টিয়ারদের থেকেই বাছাই করে গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হবে। বর্তমানে রাজ্যের ১.৫ লক্ষ সিভিক ভলেন্টিয়ারদের থেকে ৫২৮৫ জনকে বাছাই করে নিয়োগ করা হবে গোয়েন্দা বিভাগে।

সরকারের তরফে জানানো হয়েছে নানান স্থানে বেড়েছে গন্ডগোলের আশঙ্কা। আর সেই গন্ডগোল না রুখতে পারার জন্য পুলিশ কর্মীরা দায়ী করছেন গোয়েন্দা বিভাগের থেকে অগ্রিম খবর না পাওয়াকে। আবার গোয়েন্দা বিভাগ কর্মীর অভাবে জর্জরিত। তাই রাতারাতি গোয়েন্দা বিভাগে কর্মী বাড়াতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের।

আরও অন্যান্য খবর