আমি অন্যায় করিনি তাই ক্ষমা আমি চাইবো না, রিচার মানহানি মামলায় স্পষ্ট বক্তব্য পায়েল ঘোষের

গতকালকেই শোনা গিয়েছিল অভিনেত্রী পায়েল ঘোষ অভিনেত্রী রিচা চাড্ডার করা মানহানির মামলার প্রেক্ষিতে ক্ষমা চাইতে রাজি হয়েছেন এবং সেই মতো তার আইনজীবী বম্বে হাইকোর্টে আবেদন দাখিল করেছেন যার পরবর্তী শুনানি আগামী ১২ই অক্টোবর। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই নিজের অবস্থান বদলে ফেললেন পায়েল। টুইটারে রিচা চাড্ডা এবং অনুরাগ কাশ্যপ দুজনকে মেনশন করে স্পষ্ট লিখে দিলেন, “সরি নট সরি আমি কারোর কাছে ক্ষমা চাইবো না।”

তিনি গতকাল বিকালে টুইট করে লিখে দেন, “আমি কোন রকম অন্যায় করিনি বা কারুর বিরুদ্ধে ভুল স্টেটমেন্ট দিইনি তাই আমি কারোর কাছে ক্ষমা চাইবো না। অনুরাগ কাশ্যপ আমাকে যেটা বলেছিলেন আমি ঠিক সেটাই তুলে ধরেছি।”

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষ কিছুদিন আগেই যৌন হেনস্থার অভিযোগ এনেছেন যা নিয়ে হইচই পড়ে গিয়েছে বলিউডে। সেই প্রসঙ্গে হুমা কুরেশি এবং রিচা চাড্ডার নাম এনেছিলেন পায়েল। এরপরেই পায়েল ঘোষ-এর বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেন রিচা।অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করতে গিয়ে তার নাম আনা কেন এই প্রশ্ন তুলেছেন রিচা চাড্ডা। অনুরাগ ডাকলে রিচা চাড্ডা, হুমা কুরেশির মতো অভিনেত্রীরা তাঁর কাছে চলে আসেন বলে পায়েলকে জানান অনুরাগ।

সেই মামলার গতকাল প্রথম শুনানি ছিল এবং খবরে প্রকাশ হয় যে পায়েল রিচা চাড্ডার কাছে ক্ষমা চাইতে উদ্যোগী হয়েছেন এবং তাই জন্য রিচা ১.১ কোটি টাকার যে ক্ষতিপূরণ দাবি করেছিলেন তা প্রত্যাহার করে নিচ্ছেন।

কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই পায়েল টুইটারে লেখেন, আমার সঙ্গে রিচা চাড্ডার কোনরকম শত্রুতা নেই। আমার লড়াই অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে। আমি জগতকে তার আসল মুখটা দেখাতে চাই। আমি আমার বা রিচা চাড্ডার উপর কোন ইচ্ছাকৃত হেনস্থা হোক তা চাই না। তারপরই পায়েল আবার টুইট করেন, সরি নট সরি, আমি কারোর কাছে ক্ষমা চাইবো না।

এই গোটা ঘটনা নিয়ে এখন বলিউডে চলছে জোর তরজা। এদিকে অনুরাগ কাশ্যপ পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন পায়েল যে সময়ের কথা বলছেন সেই সময় একটি শুটিংয়ের কাজে অনুরাগ শ্রীলঙ্কায় ছিলেন এবং তার যথাযোগ্য প্রমাণ আছে। ফলে বলিউডে এখন রহস্যের ঘনঘটা যার সমাধান কবে হবে কেউ জানে না।

RELATED Articles

Leave a Comment