কালো টাকার বিরুদ্ধে লড়াই করতে আজ থেকে চার বছর আগে নোট বন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই লড়াইয়ে বড়োসড়ো সফলতা অর্জন করল মোদী সরকার। সুইজারল্যান্ড এর সঙ্গে ব্ল্যাকমানি চুক্তি অনুসারে সুইজারল্যান্ড সরকার সুইস ব্যাংকের ভারতীয় গ্রাহকদের দ্বিতীয় একটি তালিকা ভারত সরকারকে দিতে চলেছে।
https://twitter.com/PTI_News/status/1314525314576379904?s=20
সুইজারল্যান্ডের ফেডারেল ট্যাক্স প্রশাসন এই বছর স্বয়ংক্রিয় বিনিময় সম্পর্কিত কাঠামোর অধীনে আর্থিক অ্যাকাউন্টগুলির তথ্য আদান প্রদান করেছে ভারতের সঙ্গে। আগের বছর সেপ্টেম্বর মাসে প্রথম তালিকা পেয়েছিল ভারত এবং এইবার দ্বিতীয় তালিকা পেতে চলেছে এর ফলে আর কোন ভারতীয় সুইস ব্যাংকে কালো টাকা রেখেছেন তা জানা যেতে চলেছে শীঘ্রই।জাঁকালো টাকার বিরুদ্ধে মোদী সরকারের লড়াইয়ের অন্যতম সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই বিষয়ে FTA শুক্রবার একটি বয়ানে বলে, চলতি বছরের আদান-প্রদানে প্রায় ৩১ লক্ষ আর্থিক একাউন্ট যুক্ত আছে। আশঙ্কার কথা,সেগুলোর মধ্যে সবথেকে বেশি ভারতীয় নাগরিক আর ভারতীয় সংস্থান যুক্ত আছে। তবে মোদী সরকারের অনুরোধেই গত এক বছরে একশোর বেশী ভারতীয় নাগরিক এবং সংস্থার তথ্য ভারতের হাতে তুলে দিয়েছে যাদের বিরুদ্ধে বিরুদ্ধে ট্যাক্স চুরি আর আর্থিক তছরুপের মামলা চলছে।





