নবান্ন অভিযানে যাওয়াই হল কাল, অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত ডিএন-৪৪ রুটের দুটি বাস

গতকাল বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে জেলা থেকে এসেছিলেন কয়েকহাজার বিজেপি কর্মী। তারা দূরপাল্লার ট্রেনে যেরকম এসেছিলাম সেই রকমই বাস ভাড়া করেও এসেছিলেন কলকাতায়। এই বাস ভাড়া করে আসার জেরেই এবার বাঁধল গন্ডগোল।

বনগাঁ থেকে কলকাতায় পৌঁছানোর জন্য বিজেপি যুব মোর্চার বনগাঁ পৌর মণ্ডলের তরফে ডিএন-৪৪ রুটের দুটি বাস ভাড়া নেওয়া হয়েছিল। আর এর জেরেই বাস মালিক সংগঠনের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলো বাস দুটি তার কারণ বাস মালিক সংগঠনকে না জানিয়ে রুটের বাস কেন রিজার্ভে কলকাতায় যাবে মিছিলে যোগ দিতে? এক বাস মালিক বলছেন যে পাড়ার ছেলেরা বাস চেয়েছিলো তাই তিনি রিজার্ভেশন দিয়েছিলেন।বাস মালিক সংগঠনের না জানিয়ে দেওয়া অন্যায় হয়েছে।

ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মণ্ডল জানিয়েছেন, তৃণমূলের চাপেই বাস দুটিকে বরখাস্ত করেছে বাস মালিক সংগঠন এই কথা স্পষ্ট।বাস মালিকরা এখন ভয়ে অন্য কথা বলছেন তবে রাজ্যে যে গণতন্ত্র নেই এ কথাটা স্পষ্ট হয়ে গেল আর একবার।

RELATED Articles