পড়ুয়াদের জন্য সুখবর, উৎসবের মরশুমে রোজগারের এক অনবদ্য সুযোগ নিয়ে হাজির ফ্লিপকার্ট

সামনেই বিশাল উৎসব, এই উৎসবের সময় হাতে কিছু টাকা এলে মন্দ হয় হয় না। এই সুযোগ নিয়েই হাজির ফ্লিপকার্ট। পড়ুয়াদের জন্য ফ্লিপকার্ট এনে দিল রোজগারের সুযোগ। বিরাট সংখ্যক ইন্টার্নদের খোঁজ করছে এই সংস্থা। ৪৫ দিনের লঞ্চপ্যাড প্রোগ্রাম নিয়ে খুব শীঘ্রই আসতে চলছে ফ্লিপকার্ট। সেখানেই কর্মী হিসেবে মূলত পড়ুয়াদেরই নিয়োগ করতে চাইছে ফ্লিপকার্ট। পার্ট টাইম এই চাকরির জন্য ইন্টার্নদের দৈনিক ৫০০ টাকা করে দেবে এই সংস্থা।

তবে এই মুহূর্তে প্রাত্যাহিক ৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও এর চেয়ে আরও বেশী টাকা উপার্জন করার যে সুযোগ থাকবে, এও জানানো হয়েছে ফ্লিপকার্টের তরফ থেকে। তা নির্ভর করবে ইন্টার্নরা কোন শহরে কাজ করছেন তার উপর। সেই নিরিখে এই ৪৫ দিন কাজ করে মোট ২২,৫০০ টাকারও বেশী উপার্জন করতে পারবেন কোনও পড়ুয়া।

একটি বিবৃতি জারি করে ফ্লিপকার্ট জানায় যে, দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা তাদের নানারকম সুযোগ-সুবিধার কি সাপ্লাই চেইন নিয়ে কাজ করার সুযোগ পেতে পারে ও উপার্জনও করতে পারে। তাদের এই লঞ্চপ্যাড থেকে অনেক কিছু শিখতে পারবে ইন্টার্নরা। একদিকে যেমন ই-কমার্স ইন্ডাস্ট্রির ব্যাপারে তার জ্ঞান বাড়বে, তেমনি রোজগারের সুযোগও রয়েছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন শহরের মোট ২১টি লোকেশনের এডুকেশনাল ইনস্টিউটের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে এই সংস্থা।

তবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য ঠিক কতজন পড়ুয়াদের নিয়োগ করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। গত বছরেও ২০০০ পড়ুয়া তাদের এই ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে’স সেল-এ অংশগ্রহণ করেছিল। এইভাবে ফ্লিপকার্ট অপ্রত্যক্ষভাবে প্রায় লক্ষাধিক মানুষকে কর্মের সংস্থান করে দিয়েছে।

তবে ফ্লিপকার্টের এই ইন্টার্নশিপ প্রোগ্রামে পড়ুয়াদের বাড়ি থেকে কাজের সুবিধা থাকছে না। তবে সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে করোনার সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই ইন্টার্নদের কাজ করানো হবে। থার্মাল স্ক্রিনিং এর সঙ্গে সঙ্গে সামাজিক দূরত্ব রাখা ও ফোনে অবশ্যই আরোগ্য সেটি অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে।

এই বছর ফ্লিপকার্টের এই বিগ বিলিয়ন ডে’স সেল চলবে ১৬ই অক্টোবর থেকে ২১শে অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরী কীসের? এখনই ফ্লিপকার্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে জায়গা করে নেওয়ার জন্য আবেদন করে ফেলুন।

আরও অন্যান্য খবর