পাক সকারের হাত থেকে মুক্তি চান POK এর বাসিন্দারা। জানালেন সেখানকারই সমাজকর্মী৷

একদিকে যেখানে ভারতের অবস্থিত কাশ্মীরের বেশিরভাগ বাসীন্দারাই সরকার দ্বারা পাওয়া এতো সুবিধের পরও ভারতের থেকে বেড়িয়ে পাকে যেতে চাইছেন, সেখানেই পাক সরকারের অত্যাচারে অতিষ্ঠ পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ POK এবং বালোচিস্তানের বাসীন্দারা চাইছেন রেহাই। এমনই বক্তব্য উঠে এলো এক পাক সমাজকর্মীর মুখে৷

 

তিনি জানান যে, পাক অধিকৃত কাশ্মীর এবং বালুচিস্তানের বাসিন্দাদের ওপর যথেষ্ট অত্যাচার চালান পাক সরকার এবং পাক রেঞ্জার্সরা৷ যেকোনো সময় যেকোনো কাউকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সমাজকর্মীরা এবিষয়ে মুখ খুললে তাদেরও নিরুদ্দেশ করে দেওয়া হয়। এছাড়াও সম্প্রতি পাক সরকার একটি নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়াতে ধ্বংস হচ্ছে সেই এলাকার বহু বাড়ি ঘর।

স্থানীয়দের যেখানে এতো দূূর্দশা, সেখানে কোনো ভ্রুক্ষেপই নেই পাক সরকারের। আর তাই এই দুই জায়গার বাসীন্দারাই রেহাই চান বলে মন্তব্য করেন পাক অধিকৃত কাশ্মীরেরই এক সমাজ কর্মী, নাম সাব্বির চৌধুরী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর