কালকের ম্যাচের পর জরিমানার শাস্তি বিরাট কোহলির৷

আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা হলো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির৷ গতকাল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ ছিল ভারতের। তাতে ভারত রুদ্ধশ্বাস জয় পেলেও জরিমানা হয় বিরাটের।

 

আইসিসি সূত্রে খবর যে, গতকাল ম্যাচ চলাকালীন ম্যাচের ২৯ নম্বর ওভারে অাম্পায়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরেন বিরাট কোহলি। সামির বলে জাজাইয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেছিলেন কোহলি, কিন্তু আম্পায়ার তা মানেননি। আর তাতেই আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পরেন বিরাট কোহলি। আইসিসির তরফে জানানো হয় যে, এটিতে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। আর তাই জরিমানা হয়েছে হলো বিরাট কোহলির।

জরিমানা হিসেবে ম্যাচ ফি এর ২৫ শতাংশ অর্থ দিতে হবে বিরাটকে। এছাড়াও সঙ্গে যুক্ত হয়েছে একটি ডেমিরিট পয়েন্ট। এর পূর্বেও ২০১৮ সালে একটি ডেমিরিট পয়েন্ট যুক্ত হয়েছিল কোহলির নামের পাশে। এই নিয়ে মোট ২ টো ডেমিরিট পয়েন্ট যুক্ত হলো কোহলির নামের পাশে৷ এরপর আর একটি ডেমিরিট পয়েন্ট যুক্ত হলেই কমপক্ষে দুটো ওয়ানডে ম্যাচ, একটি টেস্ট ম্যাচ এবং টি টোয়েন্টি ম্যাচ থেকে নির্বাসিত হতে পারেন অধিনায়ক বিরাট কোহলি।

RELATED Articles

Leave a Comment