রাজ্যের আইন শৃঙ্খলা থিতিয়ে পরছে, রক্ষা করতে পারছেনা পুলিশ। নিরপেক্ষতার সঙ্গে কাজও করছেননা তাঁরা, আর তাই এই অভিযোগ জানিয়ে আজ রাজ্য জুড়ে সমস্ত এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচী পালনের ডাক দিলো বিজেপি।
আজ সপ্তাহের শুরুতেই এই বিক্ষোভ কর্মসূচীর ফলে কিছুটা সমস্যায় পরতে পারেন সাধারণ মানুষ। গতকল এক সাংবাদিক সম্মেলনে আজকের এই বিক্ষোভ কর্মসূচীর বিষয়ে জানান দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি জানান যে, আজ ১২ টা থেকে এক বিক্ষোভ অবস্থান শুরু হবে।






