এবারে জঙ্গি নেতাকেই খতম করতে নাশকতার ছক কষা হলো পাকিস্তানে৷ কে বা কারা এই ছকটি কষেছিল তা এখনও জানা যায়নি। তবে অনেকের মতে এই ছক কষার একমাত্র কারণ জইশ – ই- মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে খতম করা।
হঠাৎই এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতাল। বিস্ফোরণে আহত হন কমপক্ষে ১০ জন। তাদের এমাজেন্সিতে রাখা হয়েছে আপাতত। সেখানকারই এক মানবাধিকার কর্মী আহসান উল্লাহ মিয়াখইলের অভিযোগ যে, পাক সেনারা এই ঘটনাটিকে প্রকাশ্যে আনতে বাঁধা দিচ্ছেন। কোনো সংবাদমাধ্যমকেই তা প্রচার করতে দেওয়া হচ্ছেনা৷
কারণ স্বরূপ তিনি বলেন যে, এই সেনা হাসপাতালে ভর্তি রয়েছে জইশ – ই – মহম্মদের প্রধান মাসুদ আজহার। আর সম্ভবত তাকেই নিশানা করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল৷ তবে কে বা কারা এবং কেনো এই বিস্ফোরণটি করেছিল ত নিয়ে পাক সরকারের তরফে এখনও কোনো বিবৃতি মেলেনি।