বাইক চোর সন্দেহে টানা সাত ঘন্টা গণপিটুনিতে মৃত্যু যুবকের।

বাইক চোর সন্দেহে টানা সাত ঘন্টা গণপিটুনি খেয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সেরাইকেলায়৷ মোটরবাইক চোর সন্দেহে একটি লাইট পোস্টে বেঁধে টানা সাত ঘন্টা বেধরক পেটানো হয় এক যুবকে। এরপর তাকে পুলিশ উদ্ধার করে নিয়ে গেলে জেলেই তার মৃত্যু হয়৷

 

শ্যামস ট্যাবরেজ নামে বছর ২৪ এর এক যুবকে বাইক চোর সন্দেহে টানা সাত ঘন্টা বেধরক পেটানো হয়। এরপরই রাতভর অত্যাচারে সে নিস্তেজ হয়ে পরলে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সেই তরুণের পরিজনদের অভিযোগ যে, পুলিশও সেই তরুণের প্রতি গাফিলতি করেছেন৷ সাত ঘন্টা গণপিটুনি খাওয়ার পর তাকে পুলিশ শুধু প্রাথমিক চিকিৎসা করিয়ে জেলে নিয়ে যান৷ এরপর জেলেই তার অবস্থার আরও অবনতি হয় বলে সেই তরুণের পরিবারের অভিযোগ৷ শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

মৃত যুবকের পরিজনদের অভিযোগ যে, পুলিশ তাদের সঙ্গের খারাপ ব্যবহার করেছেন। চোরের সঙ্গে দেখা করতে এলে তাদের জেলে ঢোকানো হবে বলে হুমকি দিয়েছেন। তাই এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন মৃত যুবকের পরিবার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর