গতকাল মধ্যরাতে দুর্ঘটনার কবলে পরলো বাংলাদেশের উপবন এক্সপ্রেস৷ সিলেট থেকে ঢাকাগামী এই ট্রেই কাল বাংলাদেশের স্থানীয় সময় রাত ১২ নাগাদ দুর্ঘটনার কবলে পরে। আর সেই দুর্ঘটনায় এখনও অবধি পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু৷
গতকাল স্থানীয় সময় রাত ১২ টায় হঠাৎই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় ঢাকাগামী উপবন এক্সপ্রেসের চারটি কামরা লাইনচুত্য হয়ে পরে যায় পাশের খালে। লাইনচুত্য হয়ে ঝুলে থাকে ট্রেনের আরও একটি বগিও৷ এই দুর্ঘটনায় এখনও অবধি পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও প্রচুর।
ইতিমধ্যেই দুর্ঘটনার স্থানে এসে পৌঁছেছেন বাংলাদেশের রেল আধিকারিকরা৷ চলছে উদ্ধার কাজ। এসেছে রিলিফ ট্রেন৷ তবে এই ভয়াবহ দুর্ঘটনার কি কারণ তা এখনও জানা যায়নি৷ তবে ঘটনাটির তদন্ত করা হবে বলে জানানো হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে৷