অভিনন্দন বর্তমানের গোঁফকে ‘জাতীয় গোঁফ’ হিসেবে ঘোষণার কথা অধীরের৷

আজ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি ঠুকলে তার জবাব দেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। সেসময়ই তিনি বালাকোটের ঘটনার প্রশংসা করে অভিনন্দনের গোঁফকে ‘জাতীয় গোঁফ’ হিসেবে ঘোষণা করার কথা বলেন বাংলার অধীর রঞ্জন চৌধুরী।

 

বাংলার অধীর রঞ্জন চৌধুরী এদিন লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির দিকে তোপ দেগে বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে তার সিংহ ভাগই কংগ্রেস সরকারের আমলে চালু ছিল। কংগ্রেস সরকারের আমলের সেসমস্ত প্রকল্পরই নাম বদলে মোদী চুরি করে তাতে নিজের কৃতিত্ব নিয়ে চালাচ্ছেন বলে অভিযোগ জানান অধীর৷ এই প্রসঙ্গে তিনি বলেন ‘বেটি পড়াও,বেটি বাঁচাও যোজনা’, ‘স্বচ্ছ ভারত অভিযান’, ‘অটল পেনশন যোজনা’, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রভৃতি।

এরপরই বালাকোটের এয়ারস্ট্রাইকের প্রশংসা করে মোদীর দিকেই ফের বল ঠেলে দেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পুরস্কৃত করার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন৷ সঙ্গে বলেন যে, অভিনন্দন বর্তমানের গোঁফ-কে জাতীয় গোঁফ হিসেবে ঘোষণা জন্য। তাতে দেশের সমাজ আরও উদ্বুদ্ধ হবেন বলে মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর