রাওয়ালপিন্ডি বিস্ফোরণে আহত মাসুদ। পাক্কা খবর ভারতীয় গুপ্তচরদের নিকট৷

কিছুদিন আগেই রাওয়ালপিন্ডির সামরিক সেনা হাসপাতালে বিস্ফোরণ ঘটে৷ পাক সরকারের তরফ হতে সেই বিস্ফোরণের ঘটনা স্বীকার করা হলেও হাসপাতালের অভ্যন্তরীণ বিষয়ে তেমনটা জানা যায়নি। কারণ বিস্ফোরণের পর বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো সেখানে গেলে তাদেরকে সেখান থেকে সরিয়েদ দেয় পাক সেনা৷

 

তবে একজন স্থানীয় মানবাধিকার কর্মী টুইটে জানান যে, এই বিস্ফোরণে মোট ১০ জনের মতো আহত হয়েছে৷ তাদের এমারজেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে৷ তিনি এও জানান যে এই বিস্ফোরণের মূল লক্ষ্য ছিল সম্প্রতি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নামে চিহ্নিত হওয়া জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহার। শোনা যাচ্ছে যে বিস্ফোরনে আহতও হয়েছে সে।

এক বিশ্বাসযোগ্য টেলিগ্রাম সংবাদমাধ্যমে জানানো হয় যে পুলওয়ামা কান্ডে দায়ী জইশ এর প্রধান মাসুদ আজহার এই বিস্ফোরণে আহত হয়েছে৷ এবং মাসুদের সমস্ত তথ্যই রয়েছে ভারতীয় গুপ্তচরদের নিকট। প্রসঙ্গত, জানা গিয়েছিল যে এই সামরিক হাসপাতালেই নিজের কিডনির রোগ নিয়ে যেতো মাসুদ আজহার। এবারে সেই কিডনি নিয়েই চিকিৎসাধীন ছিল মাসুদ। আর সেসময় তাকেই লক্ষ্য করে হয় এই হামলা। তবে কে বা কারা মাসুদকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর