সীমান্তে ভারতকে ব্যস্ত রাখা, পাকিস্তান চীন দুই মিত্র রাষ্ট্রের উদ্দেশ্য এক‌ইঃ জানালেন রাজনাথ সিং

আজ সোমবার দেশের একাধিক জায়গায় ৪৪টি সেতুর উদ্বোধন করতে গিয়ে পড়শি দুই দেশকে আক্রমণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। ভার্চুয়ালি ওই সমস্ত ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে পাকিস্তান ও চীন প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, সবাই জানেন দেশের উত্তর ও পশ্চিম সীমান্তের পরিস্থিতি কেমন। প্রথম পাকিস্তান (Pakistan) ও সেই সঙ্গে চীন (China)। একই উদ্দেশ্যে দুই দেশ কাজ করছে। তিনি জানিয়েছেন পাকিস্তানের পাশাপাশি চীনেরও সীমান্ত সমস্যা তৈরির পেছনে উদ্দেশ্য একই। ভারতকে সীমান্তে ব্যস্ত রাখা।

দুই দেশের সঙ্গে ভারতের সীমান্ত ৭ হাজার কিলোমিটার লম্বা। সব জায়গায় উত্তেজনা রয়েছে। ওইসব সমস্যা মোকাবিলায় ভারত শুধু সাহসের সঙ্গে লড়াই করছে না বরং বেশকিছু ঐতিহাসিক বদলও করছে।

https://twitter.com/SpokespersonMoD/status/1315553119833452544

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেন, আমাদের সেনা সীমান্তের এমন সব জায়গায় মোতায়েন রয়েছে যেখানে যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। তাই সেইসব জায়গায় রাস্তা ও সেতু তৈরি করা হচ্ছে। ওইসব সেতু শুধুমাত্র সেনাদের কাজেই আসবে না বরং তা এলাকার মানুষেরও কাজে লাগবে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, এদিন রাজনাথ সিং মোট ৪৪টি সেতুর উদ্বোধন করেন। এগুলি জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবে তৈরি করা হয়েছে। লাদাখেই তৈরি হয়েছে ৭টি সেতু। এর ফলে সীমান্ত এলাকায় খুব দ্রুত সেনা ও যুদ্ধ সরঞ্জাম পৌঁছে দেওয়া যাবে।

RELATED Articles