ভারতে লঞ্চ হয়ে গেল LG India-র W Series-র নতুন দুটি Smartphone LG W10 এবং W30। এই ফোনগুলোর মধ্যে আকর্ষনীয় বৈশিষ্টগুলির মধ্যে অন্যতম ট্রিপল ক্যামেরা। এই লঞ্চ-এ LG-র পক্ষ থেকে জানানো হয় যে ভারতে সর্বপ্রথম শুধুমাত্র ৯,৯৯৯ টাকায় ট্রিপল ক্যামেরা ফোন দিতে চলেছে তারা।
আরও পড়ুন – আপনাদের জন্য রইলো ৮০০০ টাকার মধ্যে সেরা কিছু স্মার্টফোন। (জুন ২০১৯)
তাহলে দেখে নেওয়া যাক এই ফোন দুটি-র সমস্ত বৈশিষ্ট এবং দাম
LG W10
১. ৬.১ ইঞ্চি এইচ ডি+ ডিসপ্লে স্ক্রিন Notch সহ।
২. রয়েছে AI Face Lock এবং Finger Print Lock।
৩. প্রসেসর রয়েছে MediaTek Helio P22 এবং তার ক্লক স্পিড ২ Ghz।
৪. এই ফোনে রয়েছে ৪০০০mah এর পলিমার ব্যাটারী।
৫. ফোনটির পিছনের ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেল সাথে Samsung প্রাথমিক সেন্সর ও ৫ মেগাপিক্সেল সেকন্ডারী ক্যামেরা এবং সামনের ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
৬. এছাড়াও রয়েছে 4G Volte, Wifi, Bluetooth, GPS।
৭. Tulip Purple, Smokey Grey-এই দুটি Colour-এ ৮,৯৯৯ টাকা থেকে ফোনটি পাওয়া যাবে।





