ভাটপাড়ায় শান্তি ফেরাতে সাত দিন সময় চাইলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার৷

লোকসভা ভোটের আগে থেকে শুরু করে এখন অবধিও ভাটপাড়ায় রয়েছে উত্তেজনা, উত্তপ্ততা৷ পরিস্থিতি সামাল দিতে না পারায় সরিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও৷ নতুন ভাবে সেখানকার পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে মনোজ ভর্মাকে৷ এরপরই স্থায়ীভাবে ভাটপাড়ায় শান্তি ফেরাতে বাম – কংগ্রেসের নিকট সাত দিন সময় চাইলেন এই নবনিযুক্ত পুলিশ কমিশনার।

 

পুলিশের ঘোষণা মতো গতকাল থেকে ভাটপাড়ার দোকানপাট খোলা শুরু হলেও এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। তারমধ্যেই গতকাল শান্তি মিছিলের আয়োজন করেন বাম এবং কংগ্রেস নেতারা৷ তাদের এই শান্তি মিছিলে দলীয় পতাকা ছাড়াই একসঙ্গে হাঁটেন বাম এবং কংগ্রেস নেতৃত্বরা।

এরপর তাদের মিছিল কাঁকিনাড়া স্টেশনের কাছে গেলে সেই মিছিল আটকে দেয় পুলিশ। ফলে ক্ষুব্ধ বাম – কংগ্রেস নেতা কর্মীরা জান পুলিশ কমিশনারের নিকট। সেখানে তারা মিছিল আটানোয় অসন্তোষ প্রকাশ করেন সঙ্গে ভাটপাড়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আবেদনও করেন তাঁরা। এরপরই ব্যারাকপুরের নবনিযুক্ত পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানান যে, তাকে আর সাত দিন সময় দিয়ে৷ সাত দিনের মধ্যে স্থায়ী ভাবে ফিরে আসবে ভাটপাড়ার শান্তি শৃঙ্খলা ।

আরও অন্যান্য খবর