আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ক্রিস গেইল। তাঁর ব্যাটিংয়ে রীতিমত বোলারদের ঘুম উড়ে যায়। তবে এই বছরের আইপিএলে এখনও পর্যন্ত মাঠে দেখা যায়নি কিংবদন্তি ওয়েস্টিয়ানকে। গেইলকে ছাড়া কিংস ইলেভেন পাঞ্জাব দলও খুব একটা সুবিধার জায়গায় নেই। কে এল রাহুলের অধিনায়কত্বে পাঞ্জাবের প্রদর্শন এবার বেশ হতাশাজনক।
পয়েন্টস টেবিলে নীচের দিকে রয়েছে দল। এমন পরিস্থিতিতে একমাত্র আশার আলো দেখাতে পারেন টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান গেইল। পেটের সমস্যার কারণে এর আগের ম্যাচগুলি খেলতে পারেননি গেইল। তবে সূত্রের খবর অনুযায়ী, গেইল এখন পুরোপুরি সুস্থ।
সেক্ষেত্রে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার জন্য তৈরি। মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গেইলকে মাঠে নামতে দেখা যেতে পারে। যদিও বিরাট কোহলির ব্যাঙ্গালোর এখন বেশ শক্তিশালী দল, তাদের ক্ষেত্রে জয় খুব একটা সহজ হবে না। তবে গেইল ঝড় উঠলে আর কারোর রক্ষে নেই।





