উটি’তে ভাঙা হবে মিঠুন চক্রবর্তীর রিসর্ট! অভিনেতার আবেদন অগ্রাহ্য করে নির্দেশ শীর্ষ আদালতের!

সিনেমায় বরাবর‌ই তাঁকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখা গেছে। বলিষ্ঠ কন্ঠে করেছেন প্রতিবাদ। বলিউডের মিষ্টি প্রেমিক‌ও ছিলেন তিনি। গুঞ্জন, বিতর্ক ডিস্কো ডান্সারের নাম জড়িয়েছে প্রায় সবেতেই! আর এবার ফের একবার অস্বস্তির মুখে বাঙালির কাছের মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

নায়কের আবেদন অগ্রাহ্য করে দেশের শীর্ষ আদালত (supreme Court) নির্দেশ দিল ভেঙে ফেলতে হবে মিঠুন চক্রবর্তীর উটির (Ooty) প্রাসাদপ্রম রিসর্ট। কিন্তু কেনও এমন সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট? জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর।

অভিনেতা মিঠুন চক্রবর্তীর রিসর্ট সহ তামিলনাড়ুর নীলগিরির কাছে মুদুমালাইয়ের যে রিসর্টগুলি (Nilgiris Elephant Corridor Resort) রয়েছে সেগুলি জন্য হাতিদের চলাচলে মারাত্মক অসুবিধা হয়। আর সেই কারণেই নীলগিরি অঞ্চলের ওই এলিফ্যান্ট করিডর রিসর্টগুলি ভেঙে ফেলার নির্দেশ দিল শীর্ষ আদালত।

২০১১ সালে নীলগিরি অঞ্চলের রিসর্ট ভাঙা নিয়ে মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) রায় দিয়েছিল যে, তামিলনাড়ু সরকারের ওই এলাকাকে এলিফ্যান্ট করিডোর হিসেবে ঘোষণা করার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে তাঁদের। যদিও ২০১১ সালে ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান মিঠুন চক্রবর্তী। তবে শুধুমাত্র অভিনেতা নন তাঁর সঙ্গে ৩২ জন বেসরকারি জমি ও রিসর্ট মালিক সুপ্রিম কোর্টে আবেদন করেন। যদিও বাঁচানো গেল না রিসর্ট গুলিকে। মাদ্রাজ হাইকোর্ট- র সেই রায় বহাল রেখে ভেঙে ফেলার‌আ নির্দেশ দিল শীর্ষ আদালত।

আদালত নিজেদের রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নীলগিরিতে যে এলিফ্যান্ট করিডর রিসর্টগুলি রয়েছে তা ভেঙে ফেলতে হবে। তবে,মিঠুন চক্রবর্তী-সহ রিসর্ট মালিকদের দাবি, তাঁরা নির্দিষ্ট আইন মেনেই নীলগিরি অঞ্চলে রিসর্ট তৈরি করেছে। তবে আশঙ্কা করা হচ্ছে ওই এলিফ্যান্ট করিডর রিসর্টগুলি ভেঙে ফেললে স্থানীয় অনেক মানুষের জীবিকাহীন হয়ে পড়বেন।

RELATED Articles