টলিউডের সেলিব্রিটি জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর ছেলে ইউভান চক্রবর্তী এখন রীতিমত ইন্টারনেট সেনসেশন। দেখতে দেখতে ১ মাস ৪ দিন বয়স হলো তার, চোখের পলকেই যেন বড় হয়ে উঠছে ছোট্ট ইউভান। নতুন বাবা-মায়েরও তাকে নিয়ে বিস্ময়ের অন্ত নেই। প্রায়শই ছবি ও ভিডিও পোস্ট করা হয় রাজ-শুভশ্রীর সামাজিক মাধ্যমে।
আর কিছুক্ষণ আগে রাজ চক্রবর্তী ইউভানের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন এবং উইশ করেছেন গুড মর্নিং। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। হাতে ছোট্ট নীল দস্তানা, পরনে গোলাপি জামা, সূর্যের কিরণ মেখে গোল গোল চোখে তাকিয়ে আছে একরত্তি ইউভান চক্রবর্তী। সেই ছবি অত্যন্ত পছন্দ হয়েছে রাজ-শুভশ্রী ভক্তদের।
গত ১২ই সেপ্টেম্বর শহরের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন শুভশ্রী। গত ১২ই অক্টোবর ছেলের এক মাস পূর্তিতে ছেলের সঙ্গে আঙ্গুল ধরা অবস্থায় একটি ছবি দেন শুভশ্রী যেটা মানুষের বেশ পছন্দ হয়েছিল। এছাড়াও কিছুদিন আগে রাজের মায়ের কোলে আদর খেতে দেখা গিয়েছিল ইউভানকে। যা দেখে রাজ চক্রবর্তী মজাচ্ছল-এ বলেই ফেলেছিলেন তিনি ইউভানকে হিংসা করছেন কারণ তার মায়ের কোলে এতদিন তিনি একাই আদর খেতেন, এখন সেখানে ভাগ বসাচ্ছে ইউভান।
এখনকার দিনে বেশিরভাগ তারকা দম্পতি নিজের সন্তানদের মুখ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন না। পাপারাৎজিদের নজর থেকে বারংবার বাঁচাতে চান ছেলে মেয়েদের। তবে রাজ-শুভশ্রী এই ক্ষেত্রে অন্য পথে হেঁটেছেন। শুরু থেকেই নিজের প্রেগনেন্সি নিয়ে যেরকম সরব ছিলেন এই জুটি সেরকম ইউভানের জন্মের কিছু পরেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করেন। অনুরাগীদের ভালোবাসায় ও আশীর্বাদে তাদের ছেলে বড় হয়ে উঠুক এরকমটাই কামনা করেন রাজ-শুভশ্রী। বাবা-মার সঙ্গে তাল মিলিয়ে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠেছে ছেলে। দেখে নিন একরত্তি ইউভানের মিষ্টি ছবি।





