৭৫ শতাংশ কাটমানি ফেরানোর দাবীতে এবারে প্রতিবাদ মিছিল বিজেপির।

সম্প্রতি কাটমানি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলে যে, যারা কাটমানি নিয়েছেন তারা ফেরত দিন। এরপরই তৃণমূল নেত্রীর এই বক্তব্য বুমেরাং হয়ে হয়ে ফিরে এসে আঘাত হেনেছে তৃণমূলেই। রাজ্যের সাধারণ মানুষেরা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ওপর ভর করেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতা নেত্রীদের বাড়ির সম্মুখে৷

 

শুধু সাধারণ মানুষই নয়, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করেছে বিজেপিও। তাঁরা ঘোষণা করেছেন যে, কাটমানি প্রসঙ্গে সাধারণ মানুষের পাশেই আছেন তাঁরা৷ প্রয়োজনে মিলবে বিনামূল্যে আইনি পরিষেবাও৷ এরপরই ফের গতকাল রাজ্য বিজেপি নেতারা নির্নয় নিলেন এক প্রতিবাদ মিছিলের৷

গতকাল অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষের মধ্যে বৈঠক হয়। বৈঠকেই সিদ্ধান্ত হয় যে, কাটমানির যে ৭৫ শতংশ টাকা তৃণমূলের প্রথম সারির এমনকি মুখ্যমন্ত্রীর পরিবারের নিকট রয়েছে তা ফেরত দেওয়ার জন্য দাবী জানানো হবে বিজেপির তরফে। আর তার জন্য হবে এক প্রতিবাদ মিছিল৷ সম্ভবত আজ বৈঠকের পর ঠিক করা হবে সেই প্রতিবাদ মিছিলের দিনক্ষণ৷

আরও অন্যান্য খবর