আজও একবার বাজিমাত জিও-এর। এবারে শুধু ফ্রি কলিং এবং ইন্টারনেট নয় সঙ্গে পাওয়া যাবে ল্যান্ডলাইন এবং টিভির পরিষবাও৷ আর এরজন্য এবারে সারা দেশ জুড়ে রিলায়েন্স জিও আনতে চলেছে তাদের জিও গিগাফাইবার পরিষেবা।
২০১৮ সালের আগষ্ট মাসে এই গিগাফাইবার পরিষেবার চালুর কথা ঘোষণা করেছিল এই সংস্থা। এরপরই কাজে নেমে পরেন তারা৷ ইতিমধ্যেই দিল্লি, মুম্বাই, কলকাতার মতো কিছু বড়ো শহরের কিছু অংশে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করেছে জিও৷ তবে এখনও কিছু এলাকায় শুধু ১০০ জিবি হাই স্পিডই পরিষেবা দিচ্ছে জিও। আগামী তিন মাসে এই সমস্ত এলাকায় ল্যান্ডলাইন এবং টেলিভিশন পরিষেবারও চালু করা হবে বলে খবর৷
এরপরই এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশের ১৬০০ টি শহরে চালু করা হবে জিও র এই গিগাফাইবার পরিষেবা৷ সূত্রের খবর মাসে মাত্র ৬০০ টাকা রিচার্জেই মিলবে ১০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা, সঙ্গে টেলিভিশন এবং ল্যান্ডলাইন পরিষেবাও। তবে নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রে আপাতত প্রয়োজন পরবে ৪৫০০ টাকা৷ অবশ্য পরে তা কমিয়ে ২০০০ টাকা করার চেষ্টা করছে এই সংস্থাটি৷