সাত সকালেই দুর্ঘটনা৷ আর দুর্ঘটনায় নিহত হলেন এক পুলিশ কর্মী। অপরজনের আঘাত গুরুতর৷
সাত সকালে আজ ঘটনাটি ঘটেছে দমদম রোডের চিড়িয়া মোড়ের নিকট। এদিন সকালে বাইকে চড় এলাকা টহল দিচ্ছিলেন এএসআই বিশ্বেশ্বর রায়৷ তাঁর পেছনে ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার শুভজিত চন্দ। চিড়িয়া মোরের নিকট রাস্তা খোঁড়ার কাজ চলছিল জলের লাইন বসানোর জন্য৷ সেখানেই তাঁর বাইকটি সাইড করে দাঁড়াতে চেয়েছিলেন বিশ্বেশ্বর রায়। সেসময়ই হঠাৎ পেছন থেকে সজোরে এসে ধাক্কা মারে এক বেপরোয়া লড়ি৷






