উত্তরে বন্যা পরিস্থিতি দেখা গেলেও দক্ষিণে এখনও নাজেহাল অস্বস্তিকর গরম। মৌসুমী বায়ু বঙ্গে ঢুকলেও দক্ষিণে নেই বৃষ্টির দেখা৷ অপরদিকে উত্তরে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি।
এর কারণ হিসেবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছিল যে, বর্ষা আগমনকে যে নিন্মচাপ তরান্বিত করে তা এবারে শক্তিশালী ছিলনা৷ তাই প্রথম দফায় তেমন বৃষ্টিপাতই হয়নি দক্ষিণবঙ্গে। এরপর হঠাৎই সেই নিন্মচাপ অক্ষরেখা স্থান পরিবর্তন করে অবস্থান করে হিমালয়ে। যার ফলে উত্তরের জেলাগুলিতে শুরু হয়েছে ভরী বর্ষণ৷
তবে এবারে দক্ষিণবঙ্গের জন্যও আশার আলো দেখতে পেয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে, ফের উত্তর বঙ্গোপসাগরে দেখা মিলেছে একটি নিন্মচাপের। এই নিন্মচাপের দরুণ জুলাই এর প্রথম থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা জাকিয়ে বসতে পারবে বলে অনুমান আবহাওয়াবিদদের। অবশ্য নিন্মচাপের দরুণ জুন মাসের শেষ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ফলস্বরূপ এবারে তাপমাত্রা কিছুটা কমে দক্ষিণবঙ্গ বাসীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করছেন আবহাওয়াবিদরা৷