‘বেবিবাম্প লাভ’ আবেগঘন মুহূর্তের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনিতা

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে তিনি শেয়ার করেছেন নিজের মা হওয়ার খবর। এবার একের পর এক নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করছেন ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী আনিতা হসনন্দানি। এক একদিন এক এক ধরণের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টে ব্যস্ত তিনি।

সম্প্রতি নিজের বেবিবাম্পের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন অনিতা। ভিডিওটির নাম দেন ‘বেবিবাম্প লাভ’। পোস্ট করার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কিছুদিন আগে অন্তঃসত্ত্বা হওয়ার পর বেবিমুনের ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী।

সাত বছর আগে রোহিত রেড্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনিতা। বিয়ের পর গত সাত বছরে এই প্রথমবার মা হতে চলেছেন তিনি। তাই তার মা হওয়ার অনুভূতি নিজের ভক্তদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন তিনি। তিনি অন্তঃসত্ত্বা, খবরটি শেয়ার করার পরই প্রচুর শুভেচ্ছা বার্তা আসতে থাকে তার ও তার আসন্ন সন্তানের জন্য। অনেকেই মা ও বাচ্চা, দুজনের জন্য প্রার্থনা করেছেন। এতদিন পর মা হওয়ার আনন্দেই নিজের আবেগ ধরে রাখতে পারছেন না অনিতা।

স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বেজায় খুশি অনিতার স্বামী রোহিত। দুজনেই নতুন সদস্য আসার দিন গুনছেন। নিজের স্বামীর সঙ্গেও অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক ছবি পোস্ট করেন অনিতা। আগামী বছরেই ভূমিষ্ঠ হতে চলেছে অনিতা ও রোহিতের সন্তান। অনিতা হাসনন্দানি টেলিভিশন জগতের একটি অতি পরিচিত মুখ। টেলিভিশনের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও তাকে দেখা গিয়েছে।

RELATED Articles