বর্তমানে বিজেপি পার্টি বলতে সবার প্রথমেই মাথায় আসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। সেই সঙ্গেই রয়েছেন মোদীর সহচরী অমিত শাহ। আজ বৃহস্পতিবার সেই অমিত শাহের জন্মদিন। নিজের সহযোদ্ধার এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিয়ে তাকে শুভেচ্ছা জানালেন মোদী। এদিন মোদী টুইট করে লেখেন, “শ্রী অমিত শাহ জি-কে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের দেশের জন্য তাঁর কাজও ভারতের অগ্রগতিতে অবদান রেখে চলেছেন তা প্রত্যক্ষ করছে দেশবাসী।”
তিনি আরও লেখেন, “বিজেপিকে আরও শক্তিশালী করার জন্য তাঁর প্রচেষ্টাও লক্ষণীয়। ঈশ্বর তাঁকে ভারতের সেবার জন্য দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন দান করুন।” ভারতের অগ্রগতিতে অবদান রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, এই বার্তাও দেন মোদী। অমিত শাহ ২০১৪ সাল থেকে সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিজেপির সভাপতি পদে রয়েছেন এবং দলটি তাঁর অধীনে বেশ শক্তিশালী হয়েছে।
অনেক রাজ্যে ক্ষমতা দখল করে এবং ২০১৪ সালের অপেক্ষায় ২০১৯ সালে কেন্দ্রে বড় জয় নিয়ে নেতৃত্বে ফিরে এসেছিলেন তিনি। এদিন অমিত শাহের ৫৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যান্য মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। শুভেচ্ছা জানিয়েছেন গৌতম গম্ভীর, যুবরাজ সিংহ, সুরেশ রায়না সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্বরাও।






