সেফটিপিনে আটকানো গলার হার, সাঁঝের বাতি সিরিয়ালের দৃশ্য নিয়ে হাসির রোল নেটপাড়ায়

বাংলা সিরিয়ালে প্রায়ই এমন কিছু দৃশ্য দেখা যায় জানিয়ে হাসির রোল পড়ে নেট পাড়ায়। মানুষের মনোরঞ্জন করতে গিয়ে সিরিয়াল নির্মাতারা প্রায়শই গল্পের গরু গাছে উঠিয়ে দেন। অবাস্তব সমস্ত দৃশ্য সিরিয়ালে দেখা যায়। কিন্তু এবার স্টার জলসার সাঁঝের বাতি ধারাবাহিকে এমন একটি দৃশ্য দেখা গেল যা দেখে সোশ্যাল মিডিয়ায় পড়ে গিয়েছে হাসির রোল।

এই ধারাবাহিকে জুন মালিয়া মায়ের চরিত্রে অভিনয় করছেন। যে ছবিটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে জুন মালিয়া গলার সোনার হারটি সেফটিপিন দিয়ে আটকানো! ওই দৃশ্য দেখে স্বভাবতই হতচকিত দর্শকরা এবং তারপর এই দৃশ্যটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে মিম এবং ট্রোলের বন্যা।

ওইভাবে সেফটিপিন দিয়ে হার আটকানো কেন? বাজেট কি এতটাই কম পড়েছিল যে সেফটিপিন দিয়ে গলার হার আটকাতে হচ্ছে সিরিয়াল নির্মাতাদের? এরকমই প্রশ্নে ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। অনেকেই বলছেন, সিরিয়াল নির্মাতাদের কি ইমিটেশন চেইন কেনারও ক্ষমতা নেই? সিরিয়ালের এত বাজেট, এত দামি সেট নির্মাণ অথচ মূল চরিত্রাভিনেত্রীকেই কিনা সেফটিপিন দিয়ে চেইন পরানো হচ্ছে?

এই ভাবেই ওই ফটো নিয়ে চলছে ঠাট্টা-মশকরা। আপনিও দেখে নিন সেই মজাদার ছবিটি..

আরও অন্যান্য খবর