আজ মহাসপ্তমী। করোনা আবহে পুজোর স্বাভাবিক ছন্দে তাল কাটলেও বাঙালি কিন্তু সমস্ত সুরক্ষা বিধি মেনেই ঠিক নিজেদের আনন্দ খুঁজে নিচ্ছে। বাড়িতে বসে ভার্চুয়ালি মন্ডপ দর্শন তো চলছেই সেইসঙ্গে খাওয়া-দাওয়া নাচ-গান সবেতেই ব্যস্ত বাঙালি। টানা সাত মাসের আতঙ্ক কাটিয়ে এবার একটু আশ্বাসের খোঁজ পেতে চায় মানুষ। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে কিন্তু তারকারাও পুজোর আনন্দে গা ভাসিয়েছেন। ব্যস্ত জীবন ছেড়ে এই চারটে দিন তারাও একটু নির্ভেজাল আনন্দ করতে চান। তাই দিনভর সোশ্যাল মিডিয়ায় তারা পুজো সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করছেন।
এবার ইনস্টাগ্রামে ধুনুচি নাচের একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। পোস্ট করতে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল কারণ লাল রঙের শাড়িতে ঢাকের তালে সন্দীপ্তার ধুনুচি নাচ আপনার মন জয় করবেই।
সন্দীপ্তা সেন এর সঙ্গে মা দুর্গার একটু আলাদা সম্পর্ক রয়েছে কারণ সন্দীপ্তাকে আমরা সকলেই চিনেছিলাম স্টার জলসার দুর্গা সিরিয়াল থেকে। যেখানে সাধারণের বেশে মা দুর্গার ভূমিকায় অভিনয় করেছিলেন সন্দীপ্তা। তার বড় বড় টানা চোখ, তার স্নিগ্ধ মুখ, লম্বা চুল ও মিষ্টি হাসিতে দুর্গা রূপে তাকে বড্ড মানিয়ে ছিল।
স্বাভাবিকভাবেই সন্দীপ্তার এই ভিডিও সকলেরই ভীষণ পছন্দ হয়েছে তবে কেউ কেউ বলছেন বটে এঈ ধুনুচি তো খালি ধুনুচি, আসল ধুনুচি নিয়ে নাচলে বোঝা যাবে কিন্তু তবুও সমালোচকদের পাত্তা না দিয়ে পুজোর আনন্দে রীতিমতো মজে আছেন সন্দীপ্তা তা এই ভিডিও দেখলেই স্পষ্ট। আপনিও দেখে নিন সন্দীপ্তার সেই সুন্দর ধুনুচি নাচের ভিডিওটি…






