বাংলায় দুর্গাপুজো হলেও গোটা দেশজুড়ে এই সময় নবরাত্রি পালিত হয়। অবাঙালিদের কাছে নবরাত্রি সবথেকে বড় উৎসব। টানা নয় দিন ধরে মা দুর্গার নয়টি রূপকে পুজো করা হয় গোটা ভারত জুড়ে। এইসময় মোটামুটি সমস্ত সংস্থাই সাধারণ মানুষকে বিভিন্নভাবে নবরাত্রি শুভেচ্ছা জানিয়ে থাকে কিন্তু ইরোস নাও নামে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি যেভাবে সাধারণ মানুষকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সলমান খানের ছবি, রণবীর সিং এর ছবির সঙ্গে বেশ কিছু অশ্লীল মন্তব্য করা হয়, যেগুলি ছবির পাশেই ব্যবহৃত হয়েছে। আসেই দেখি অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে নেটিজেনরা। তারা এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম কে রীতিমত বয়কটের ডাক দিয়ে দেন।
বলিউডের অন্যতম বিতর্কিত প্রতিবাদী মুখ কঙ্গনা রানাওয়াত যে গোটা বিষয়টি নিয়ে চুপ থাকবেন না তা বলাই বাহুল্য। তিনি অবশ্য এক ধাপ এগিয়ে এই দিন টুইট করেছেন যে,“সব স্ট্রিমিং প্ল্যাটফর্মই আদপে পর্ন হাব।” স্বাভাবিকভাবেই তার মন্তব্যেও প্রতিবাদের ঝড় উঠেছে।
কঙ্গনার মতে, “আমাদের সকলকে হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস বাঁচিয়ে রাখতে হবে। দর্শককে টানতে এখন অশালীন বিষয়বস্তু বেছে নেওয়া হচ্ছে। শিল্পের ডিজিটালাইজেশন এখন সংকটের মুখে। সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্নহাবে পরিণত হয়েছে।”
যদিও তার এই মন্তব্যের সঙ্গে সহমত হননি অনেকেই কারণ তাদের মতে একটি প্ল্যাটফর্ম এর দায় বাকি সব প্ল্যাটফর্মগুলির উপর চাপানো যেতে পারে না যদিও সে সব কিছুর থোড়াই কেয়ার করেন বলিউডের কুইন। তিনি আছে নিজের মর্জিতেই।






