কিছুদিন পূর্বেই ইন্দোরে পুরসভার আধিকারিকদের মারধর করে বিতর্কে পরেন সেখানকার বিধায়ক আকাশ বিজয়বর্গীয়। ইন্দোরের পুরসভার আধিকারিকেরা এখন জবরদস্তির দখল উচ্ছেদ অভিযানে গিয়ে আক্রান্ত হন সেখানকার বিধায়ক আকাশ বিজয়বর্গীয় এবং তাঁর দলবলের হাতে। সেই সরকারি আধিকারিকদের ব্যাট দিয়ে মারতে দেখা যায় বিধায়ককে৷






